অনলাইন ডেস্ক
শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। কিন্তু আমাদের লিভার কতটা সুস্থ কিংবা স্বাস্থ্য খারাপ হওয়া লিভারকে কিভাবে ভালো রাখা যায়? জেনে নিন লিভারের স্বাস্থ্য ফেরাতে পারে এমন ১০টি খাবারের নাম-
রসুন: শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে রসুন। এই খারাপ কোলেস্টেরলের কারণেই লিভারের স্বাস্থ্য খারাপ হয়। রসুনের মধ্যে থাকা উৎসেচক শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।
বাতাবি লেবু: এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার। শরীরে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে লিভার পরিষ্কার রাখে বাতাবি লেবু। তবে কোনও ওষুধ খেলে বাতাবি লেবু না খাওয়াই ভাল।
সবুজ শাকসবজি: পালং শাক, ব্রকোলি জাতীয় সবজি লিভার পরিষ্কার রাখে ও কার্যতারিতা বজায় রাখতে সাহায্য করে। শরীরে ক্লোরোফিল জোগায় যা টক্সিন দূর করে।
আপেল: আপেল শুধু লিভার থেকে নয়, খাদ্যনালী থেকেও টক্সিন দূর করতে সাহায্য করে।
কচি বাঁধাকপি: রসুনের মতোই কচি বাঁধাকপিতেও থাকে সালফার। যা লিভারের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র্যাডিকাল ড্যামেজ রুখতেও সাহায্য করে।
করলা: লিভার খারাপ হলে বা শরীর থেকে টক্সিন দূর করতে রোজ করলা খেলে দারুণ ফল পাবেন।
টক দই: টক দই লিভার সুস্থ রাখতে সাহায্য করে। প্রতি দিন সকালে দিন শুরু করতে পারেন দই খেয়ে।
পেঁয়াজ: পেঁয়াজের মধ্যে থাকা ফ্রি র্যাডিকাল যা লিভার পরিষ্কার রেখে গ্যাস্ট্রিক আলসার রুখতে সাহায্য করে।
লেবু: লিভার পরিষ্কার রেখে স্বাস্থ্য যেমন ভাল রাখে, তেমনই টক্সিন দূর করে ওজনও বশে রাখে।
কালো জাম: অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ কালো জাম লিভারের জন্য অসাধারণ।
No comments:
Post a Comment