Sunday, June 5, 2016

ঘুমাতে যাওয়ার আগে ৫ খাবার কখনোই খাবেন না

অনলাইন ডেস্ক:

ঘুমাতে যাওয়ার আগে এমন কোনো খাবার খাওয়া উচিত নয়, যা ঘুমের বিঘ্ন ঘটায়। এছাড়া কিছু খাবার রয়েছে যা ঘুমের সময় শরীরে নানা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এ লেখায় তুলে ধরা হলো তেমন কয়েকটি খাবারের কথা, যা ঘুমের আগে খাওয়া উচিত নয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. কার্বহাইড্রেটযুক্ত খাবার
যেসব খাবারে অধিক মাত্রায় কার্বহাইড্রেট রয়েছে সেসব খাবার ঘুমাতে যাওয়ার আগে খাওয়া উচিত নয়। এ তালিকায় রয়েছে সেরিয়াল, রুটি, ভাত, আলু ইত্যাদি। এগুলো রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা শেষ পর্যন্ত দেহের ওজন বৃদ্ধি করে।

২. বার্গার
রাতে ঘুমানোর আগে বার্গারের মতো খাবার কোনোক্রমেই খাওয়া উচিত নয়। এতে প্রচুর ফ্যাট, কার্বহাইড্রেট ও প্রোটিন থাকতে পারে, যা রাতে ঘুমের ব্যাঘাত ঘটাবে। পেট ব্যথা ও নির্ঘুম রাত থেকে বাঁচতে তাই রাতে ঘুমানোর আগে বার্গার খাওয়ার চিন্তা ত্যাগ করুন।

৩. ডার্ক চকলেট
ডার্ক চকলেটে অল্প পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু তা কোনোভাবেই রাতে ঘুমানোর আগে খাওয়া উচিত নয়। কারণ, ডার্ক চকলেটে রয়েছে ক্যাফেইন, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

৪. আইসক্রিম
মজাদার আইসক্রিম খেতে কে না চায়। কিন্তু এটি কোনোভাবেই ঘুমানোর আগে খাওয়া উচিত নয়। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে চিনি, দুধ ও এ ধরনের গুরুপাক নানা উপাদান। এগুলোর মধ্যে চিনি দেহের ওজন বাড়াতে খুবই কার্যকর। এছাড়া অন্যান্য উপাদানগুলোও হজমে ব্যাঘাত ঘটাতে পারে, যা পেটব্যথার কারণ হতে পারে।

৫. মসলাদার খাবার
খাবারে ঝাল ও মসলা বেশি করে ব্যবহার করা উচিত নয়। আর আপনি যদি ঘুমাতে যাওয়ার আগে বেশি মসলাদার কিংবা ঝাল খাবার খান তাহলে তা দেহের তাপমাত্রা বাড়িয়ে দেবে এবং ঘুমের ব্যাঘাত ঘটাবে। এছাড়া হজমেও নানা ধরনের ব্যাঘাত ঘটাবে এ ধরনের খাবার।

No comments:

Post a Comment