Wednesday, June 8, 2016

সকালবেলা খালিপেটে আনারস পানি খেলে কী হয়?

অনলাইন ডেস্ক:


শতাব্দী ধরে আনারস রোগ নিরাময়ে বেশ কার্যকরী ফল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই বলা হয়, খালি পেটে সকালবেলা আনারস পানি খেলে শরীরের উপকার হয়। আনারসে আছে এনজাইম ব্রমেলেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি। দুটো উপাদানই রোগ নিরাময়ে বেশ কার্যকর।


স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড হাউজ ও লিভিং ট্র্যাডিশনালি প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।


প্রদাহের সাথে লড়াই করে
ব্রমেলিনের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। ব্রমেলিন শরীরের বিষাক্ত পদার্থ দূর করে, প্রদাহ রোধ করে। নিয়মিত আনারস খাওয়া আরথ্রাইটিসের ব্যথা কমায়।


লিভার ও অন্ত্র
ব্রমেলিন অ্যান্টি প্যারিসটিক। আনারস নিয়মিত খেলে লিভার ও অন্ত্রের উপকার হয়।


ইলেকট্রলাইটের ভারসাম্য রক্ষা করে
আনারসের মধ্যে রয়েছে পটাশিয়াম। এটি আমাদের শরীরকে শক্তিশালী রাখে। এটি ইলেকট্রলাইটের ভারসাম্য রক্ষা করে।


দাঁত ভালো রাখে
গবেষণায় বলা হয়, আনারসের মধ্যে থাকা ব্রমেলেইন দাঁতকে ভালো রাখতে কাজ করে।


দৃষ্টিশক্তি ভালো করে
আনারসের মধ্যে রয়েছে বেটা কেরোটিন। এটি চোখের জন্য ভালো। প্রতিদিন আনারস খাওয়া বয়স জনিত চোখের সমস্যা কমাতে কাজ করে।


এ ছাড়া ব্রমেলেইন বিভিন্ন ক্যানসার প্রতিরোধ করে।


কীভাবে তৈরি করবেন
আনরস পানি তৈরি করা খুবই সহজ। আনারসের খোসা ফেলে একে ছোট ছোট টুকরো করে কাটুন। একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে কয়েক টুকরো আনারস নিন। পানিসহ আনারস সকালে খালি পেটে খান।


অবশ্য আপনার শরীরের যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে এই পানি না খাওয়াই ভালো। তাই যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করুন।

No comments:

Post a Comment