Sunday, June 12, 2016

এই গরমে ত্বক ভালো রাখতে টমেটো স্পা

অনলাইন ডেস্ক



বেশ কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে গরম। এ অনেকের দেখা দিয়েছে নানা সমস্যা। কারও ত্বকের সমস্যা তো কারও চুলের সমস্যা। কেউ বলছেন,তার ত্বক রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে তো কেউ বললেন চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে।


গরমকালে ছাতা না নিয়ে একটু বাইরে বেরোলেই সূর্যের আলোয় হাতে মুখে ট্যান পড়ে যায়। যা বহু দামী দামী প্রসাধনী ব্যবহার করার পরেও উঠতে চায় না। গরমে ত্বকে আরও একটা যে সমস্যা দেখা দেয় তা হল ব্রন। অয়েলি স্কিন হোক কিংবা সেনসিটিভ স্কিন। গরমে সারা মুখে ব্রন হবেই।


এ থেকে মুক্তির একটা সহজ ঘরোয়া উপায় রয়েছে। তা হলো টমেটো স্পা। এই টমেটো স্পা দিয়েই আপনি ত্বকের ট্যান বা সানবার্ন অনায়াসেই তুলে ফেলতে পারবেন। আবার একই সঙ্গে মুক্তি পাবেন ব্রন এবং ত্বকের কালো দাগ ছোপের হাত থেকেও।

No comments:

Post a Comment