ওয়ালি উল্লাহ সিরাজ:
প্রশ্ন:
অনেক সময় ইমামের কেরাত পাঠে ভুল হয়। অর্থাৎ তার কেরাত ভুল ও অশুদ্ধ হয়। এই ধরণের ভুলে কি নামাজ হয়? এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কী?
উত্তর:
তাজবীদসম্মত কেরাত হওয়া জরুরি, কিন্তু কেরাতের যে কোনো প্রকার ভুলের কারণেই নামাজ নষ্ট হয়ে যায় না; বরং কেরাত অশুদ্ধ পড়ার কারণে যদি তার অর্থের মধ্যে এমন বিকৃতি ঘটে যা কুরআনে বর্ণিত ঘটনা বা তথ্যের সম্পূর্ণ বিপরীত অথবা ভুলের কারণে যে অর্থ সৃষ্টি হয়েছে তা যদি ঈমান পরিপন্থী কথায় পরিণত হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।
তাই ইমামের কেরাতের ভুলের ক্ষেত্রে নিজ থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিজ্ঞ আলেম বা কোনো মুফতী সাহেবকে ঐ অশুদ্ধ কেরাতের ধরন জানিয়ে এর হুকুম জেনে নেওয়া জরুরি। এতে ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া থেকে বাঁচা যাবে।
যদি বাস্তবেই প্রমাণিত হয় যে, ইমামের কেরাত এমন অশুদ্ধ, যার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় তাহলে একাকী সেই নামাজ আবারও পড়ে নিতে হবে। -(সহীহ বুখারী ১/৭৬; ফাতহুল বারী ২/১৮; জামে তিরমিযী ১/৪৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৯;)
No comments:
Post a Comment