ওয়ালি উল্লাহ সিরাজ:
বিভিন্ন অফিসে নিয়মিত জোহর, আছর, আবার কখনো মাগরিবের নামাজ হয়ে থাকে। কিন্তু অধিকাংশ সময় আজান হয় না। নামাজের আগে এসে শুধু ইকামাত দিয়ে নামাজ পড়া হয়।
আবার মাঝেমধ্যে বৃষ্টি বা অন্য কোন কারণে আমরা কয়েকজন মিলে আমাদের বাসাতেই জামাতের সাথে নামাজ আদায় করে থাকি। জানার বিষয় হচ্ছে, আযান না দিয়ে অফিসে কিংবা বাসায় জামাতের সাথে নামাজ আদায় করা জায়েয হবে কি?
উত্তর: বাসা বা অফিসে জামাতের জন্য মহল্লার মসজিদের আযানই যথেষ্ট। তাই অফিসে আযান না দিয়েও জামাতে নামাজ পড়া যাবে। অবশ্য এক্ষেত্রেও আযান দেওয়া মুস্তাহাব।
উল্লেখ্য, ছাতার ব্যবস্থা থাকলে সাধারণ বৃষ্টির কারণে মসজিদের জামাত ত্যাগ করা উচিত নয়। কেবল প্রবল বর্ষণের ক্ষেত্রেই মসজিদের জামাতে উপস্থিত না হওয়ার অনুমতি রয়েছে।-(মুসান্নাফ ইবনে আবী শাইবা ২/৩৫৯; মাবসূত, সারাখসী ১/১৩৩; আলবাহরুর রায়েক ১/২৬৫;)
No comments:
Post a Comment